মুকসুদপুরে সরকারি সেবার মান পর্যালোচনায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এর দপ্তর পরিদর্শন

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান সোমবার (১৫ ফেব্রুয়ারি) মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। সকাল ১১টায় তিনি মুকসুদপুর থানায় পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার কার্যক্রম এবং সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের দ্বিতীয় ধাপে তিনি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম, নামজারি ও খারিজসহ চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তাদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশ দেন।
এরপর জেলা প্রশাসক গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে চলমান উন্নয়নমূলক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনগণের সুবিধার্থে নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি বিভিন্ন তহশিল অফিস ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সততা, দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, “সরকারের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। এজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসকের এই ধরনের পরিদর্শন সরকারি সেবার মান আরও উন্নত করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনার উন্নয়ন কবে উপজেলা, স্থলবন্দর, আধুনিক হাসপাতাল ও রেলসেবার দাবিতে ক্ষোভ-প্রত্যাশার মিশেল

সীমান্তবর্তী জনপদ দর্শনা—চুয়াডাঙ্গা জেলার অর্থনীতি, বাণিজ্য ও রেল যোগাযোগের অন্যতম