মুকসুদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় “হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার দীপ সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ভিম্বদেব মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র মল্লিক, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমোদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সারাদেশের ন্যায় মুকসুদপুর উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৫১টি ইপিআই কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্রসহ মোট ৫২টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, এ বছর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩৩ হাজার ১৩৮ জন শিশুকে হাম-রুবেলা টিকার এক ডোজ বিনামূল্যে প্রদান করা হবে, যা বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ।
সভা শেষে সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনার উন্নয়ন কবে উপজেলা, স্থলবন্দর, আধুনিক হাসপাতাল ও রেলসেবার দাবিতে ক্ষোভ-প্রত্যাশার মিশেল

সীমান্তবর্তী জনপদ দর্শনা—চুয়াডাঙ্গা জেলার অর্থনীতি, বাণিজ্য ও রেল যোগাযোগের অন্যতম