মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুবদল নেতা কামরুজ্জামান স্বপন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান স্বপন।
দীর্ঘদিন ধরে মুকসুদপুরের রাজনীতিতে সক্রিয় কামরুজ্জামান স্বপন তৃণমূল পর্যায়ে একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত। তাঁর সমর্থকদের ভাষ্য, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি প্রায় ১৫টি মামলার শিকার হন, একাধিকবার কারাবন্দি থাকেন এবং বারবার নির্যাতনের শিকার হন। নানা প্রতিকূলতা ও আইনি চাপের মধ্যেও তিনি রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে কামরুজ্জামান স্বপন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
এদিকে, তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের আশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের