রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীর রাষ্ট্রপতি কে হবেন তা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে ।

আজ (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তন হলে ৩৬ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, গবেষণার জন্য আরও বেশি অর্থবরাদ্দ দেওয়া হবে। উদ্ভাবিত প্রযুক্তিকে কৃষকদের মাঝে কীভাবে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করুন। গবেষণার জন্য আরও বেশি অর্থবরাদ্দ দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে।

আয়োজনে অতিথিরা বলেন, কেবল প্রযুক্তি উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দোরগড়ায় পৌঁছে দিয়ে টেকসই জীবিকা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে পারলে তবেই স্বার্থকতা আসবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা