সরকারি অফিসে দুর্বৃত্তদের হামলা: আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ের থাই গ্লাস ভাঙচুর, তদন্তে পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে ইট মেরে থাই গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। সরকারি প্রতিষ্ঠানে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই পুরো উপজেলা জুড়ে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, রোববার সকালে অফিস খোলার পর কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে যে কার্যালয়ের জানালার থাই গ্লাস ইট দিয়ে ভাঙা হয়েছে। বিষয়টি জানার পরপরই আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী ও নিজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে ইউএনও বিষয়টি আলফাডাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার বলেন,
​”সরকারি সম্পদ বিনষ্ট করার মতো এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার সাথে সাথেই আমি উপজেলা নির্বাহী অফিসার ও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
​ঘটনার পরপরই আলফাডাঙ্গা থানার এসআই রতন কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
​আইনগত পদক্ষেপের বিষয়ে এসআই রতন কুমার মন্ডল জানান,
ঘটনার খবর পেয়েই পুলিশ কাজ শুরু করেছে। কার্যালয় ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ সার্বিক বিষয় গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
​এদিকে, একটি জনসেবামূলক সরকারি অফিসে দিনে-দুপুরে এ ধরনের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকবাসী। দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু অলক কুমার চক্রবর্তীকে পুষ্প সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঐতিহ্য বাহি স্কুল দেবগ্রাম সরকরি পাইলট মডেল