সাতক্ষীরা অদ্য ২১ জুন ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং WINCEREX COUGH SYRUP আটক করে।
পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বামে এবং শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দহা জোড়া তালগাছ নামক স্থান হতে ৫০,০০০/-টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৭৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১২ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পশ্চিম কাঁদপুর নামক স্থান হতে ১৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় WINCEREX COUGH SYRUP আটক করে।
এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা নামক স্থান হতে ২,৪৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
আভিযানিক দল সর্বমোট=৩,৮৪,০০০/-(তিন লক্ষ চুরাশি হাজার) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।




