সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ে গায়েবানা জানাজা

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর জন্মভূমি পঞ্চগড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বাদ জোহর পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং পঞ্চগড়ের উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি