নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত শুনানির মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাধন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরওয়ারদীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণশুনানিতে ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া ইউনিয়ন পরিষদ’ নামকরণের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও বক্তব্য শোনা হয়।




