চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে আন্তঃথানা মাদক মামলার রেকর্ডধারী আসামিসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মো. সাইফুল ইসলাম নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে। পুলিশ জানায়, উপজেলার নায়েরগাঁও (পাটন) এলাকার সোনা মিয়া সওদাগরের ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নায়েরগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একই রাতে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে আরও তিনজনকে ইয়াবাসহ আটক করা হয় তারা হলেন ১)শামীম হোসেন নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মজিবুর রহমানের ছেলে। ২) সাইফুল ইসলাম (২) ঘিলাতলী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও ৩) রেজাউল নায়েরগাঁও বাজারের ‘মায়ের দোয়া স্টিল কিং’ দোকানের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে মৃত দেলোয়ার মিয়াজীর ছেলে।
”আটককৃতদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে মোট ১১টি মাদক মামলা রয়েছে। এছাড়া বাকিদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
মো. হাফিজুর রহমান মানিক অফিসার ইনচার্জ (ওসি), মতলব দক্ষিণ থানা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




