অভিনন্দন,কুমিল্লায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) কুমিল্লা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় নগরীর কান্দিরপাড়ে বিডিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গরিবের ডাক্তার  মো. এ. এইচ. রকিব
সভায় সংগঠনের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা। সভা সঞ্চালনা করেন বিডিএমএর সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বাবুল। পরে সংগঠনের উপদেষ্টা ময়নাল হোসেন নবগঠিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব বলেন, “সদস্যদের আস্থার প্রতিদান দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের স্বার্থরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে নতুন কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।”
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সভাটি কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের কান্দিরপাড় এলাকায় অবস্থিত জাহাঙ্গীর আল-আমিন জমজম টাওয়ারের সপ্তম তলায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন