আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৯:০০ ঘটিকায় আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুজর মোঃ ইজাজুল হক।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম সগীর।
পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।




