বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ৯নং আমরুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে আমরুল ইউনিয়ন যুবদলের নবগঠিত (আংশিক) কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় ৬নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সফল নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন যুবদলের নবগঠিত সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, যুবনেতা ফরহাদ হোসেন,৬ নং ওয়ার্ডের সভাপতি শাকিল আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি সাব্বির হাসান, সাধারণ সম্পাদক শওকত হাসান,সাংগঠনিক সম্পাদক সুমন হাসান,যুবনেতা রেজওয়ানুল হাসান সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা সংগঠনের আদর্শ ও ঐক্যকে সমুন্নত রেখে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীরাও নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন এবং সংগঠনের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




