ফরিদপুরে সালথায় দ্রুত গতিতে এগিয়ে চলতে রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মান কাজ। শহীদ বাদশা তালুকদার মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক পরিচালনায় উপজেলার আটঘর ইউনিয়নের মহিপালদিয়া এলাকায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের কাজ চলছে।
রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে গ্রাম অঞ্চল ও অজপাড়াগাঁয়ের প্রতিবন্ধীদের শিক্ষার কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে কয়েকশো প্রতিবন্ধী শিক্ষা গ্রহণ করে চলছে। নতুন ভবনের নির্মান কাজ শেষ হলে এখানে শিক্ষার মান আরো উন্নত হবে।
প্রতিষ্ঠানের পরিচালক মো. রেজাউল শেখ জানান, ২০১৪ সাল থেকে আমাদের প্রতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বর্মানেও আমাদের কার্যক্রম পুরোদমে চলছে। সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করে গেছেন। রতন শেখ বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।




