​উলিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ২ ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোবাইল জব্দ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে উলিপুর পৌরসভার মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার মধ্যপাড়ায় মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোঃ আনারুল ইসলাম (৩৮) ও মোঃ মাসুদুর রহমানকে আটক করা হয়।
পরবর্তীতে ধৃত আনারুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ (ত্রিশ) পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা।
এছাড়াও, মাসুদুর রহমানের কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি SYMPHONY Z22 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৫ হাজার টাকা) এবং ঘটনাস্থল থেকে পলাতক এক আসামীর ফেলে যাওয়া একটি itel it2171 মডেলের বাটন মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৮০০ টাকা) জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং এসময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের ও জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-২৩।
উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।