পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের পশ্চিম ফলইবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহতরা হলেন— মো. মিরাজ হাওলাদার, মো. রিয়াজ হাওলাদার ও মহারাজ হাওলাদার। তারা সবাই মো. কালাম হাওলাদারের ছেলে।
অপর পক্ষের আহতরা হলেন— মো. মোশাররফ চৌকিদার, মো. শহিদ চৌকিদার (পিতা: রফেজ উদ্দীন), শাহিন ও সজিব (পিতা: মোশাররফ হোসেন)।
আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে কাজ করছে।
সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




