কুড়িগ্রামের উলিপুরে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ওই এলাকার মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগম (৪৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ২৫২ পিস ইয়াবাসহ আদম আলী ও বেহুলা বেগমকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবি শাখার ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হচ্ছে।




