কিশোরগঞ্জ মিঠামইনে রওজাতুল কুরআন আল ইসলামিয়া মাদরাসা পর্যবেক্ষণে আসে ভোরের সাথী ব্যায়াম সংগঠনের নেতৃবৃন্দ

কিশোরগঞ্জ মিঠামইন হাওরে পর্যবেক্ষণে আসে ঢাকা থেকে আগত ভোরের সাথী ব্যায়াম সংগঠনের সদস্যরা।
এইসময় অতিথিদের ফুলেল তোড়া দিয়ে বরণ করেন রওজাতুল কুরআন আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট মোঃ পারভেজ ভুইয়া ও  মুফতী আব্দুল মুমিন পরিচালক রওজাতুল কুরআন মাদরাসা, তেলিখাই, কেওয়াজোড়,মিঠামইন উপজেলা  তারপর অতিথিদের আপ্যায়ন করা হয়।
ছোট ছোট কুরআনের পাখিদের দেখে ভোরের সাথী ব্যায়াম সংঠনের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে যায়।  এবং উনারা জানান হাওরে এতো সুন্দর পরিবেশে একটি ছেলেদের মাদরাসা ও একটি মহিলা মাদরাসা ও ভিতরে সুন্দর একটি জামে মসজিদ আছে  দেখে মুগ্ধ হওয়ার মতো, ভোরের সাথী সংগঠনের সদস্যরা  তারপর সবাই দুই রাকাত নামাজ আদায় করেন এবং মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করেন।।
পরিশেষে ছাত্রদের একটি ফুটবল খেলার আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ভোরের সাথী সংগঠনের সদস্যরা এবং আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান এছাড়াও উক্ত খেলার অনুষ্ঠানে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ও একটি কাপ এসময় খেলা দেখার জন্য ঘাগড়া ইউনিয়ন ও কেওয়াড় জোড় ইউনিয়নের বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিজয়ীদলের হাতে পুরস্কার তোলে দেন এ্যাডভোকেট পারভেজ ভুইয়া ও মাদরাসা প্রিন্সিপাল মুফতী আব্দুল মুমিন ও ভোরের সাথী সংগঠন এর সদস্যরা, এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে বন্যাকবলিত, নদীভাঙন কৃত