চরম বেহাল অবস্থায় তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন সেম্ভুপুর গ্রামের কাঁচা রাস্তাটি ও আজ পর্যন্ত কোন উন্নয়ন হয়নি

এত উন্নত হয়েছে ও অনেক রাস্তা পাকা হয়েছে কিন্তু ডিজিটাল যুগ এসেও কাঁচা রাস্তাটি কাঁচাই রয়ে গেলো।
এলাকার জনসাধারণ বলেন: এত উন্নত হলো আমাদের এই রাস্তাটি দেখার মত কেউ কি নাই।মেম্বার,চেয়ারম্যান ও কত এমপি গেলো এখন পর্যন্ত কারো নজরে আসলো এই সেম্ভুপুর গ্রামের রাস্তাটি পাকা করতে।
প্রায় কয়েক হাজার মানুষের বসবাস ও কয়েকটি গ্রামের মানুষের চলাচলের রাস্তা।
এবার আমাদের নতুন এমপি মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া মহোদয়ের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।আপনি চাইলে আমাদের গ্রামের জনসাধারণের এই চলাচল রাস্তাটি উন্নয়ন করে কষ্ট দূর করবেন এই আশাবাদী।
বৃষ্টি হলে কতটা চরম খারাপ অবস্থা থাকে একমাত্র এই গ্রামের মানুষরাই বুঝে।এই রাস্তাটি বর্তমানে কুমিল্লা জেলা তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি, দূর্গাপুর(গাজীপুর),  সেম্ভুপুর ও ছালিয়াকান্দি সীমানা পর্যন্ত  কাঁচা রাস্তা হিসেবে বেহাল অবস্থায় পড়ে আছে।
এই রাস্তাটি উন্নয়ন হলে কয়েকটি গ্রামের মানুষের দুঃখ শেষ হবে।এই বাস্তব চিত্রটি দেখলেই বুঝা যায় এই এলাকার মানুষ কতটা কষ্টে আছে।
কয়েকটি কষ্টের কথা উল্লেখ করলামঃ
১. প্রধান সমস্যা বৃষ্টি হলে অসুস্থ রোগী নেওয়া খুবই কষ্ট।একজন ভালো মানুষ হেটে যেতেই হিমশিম খেতে হয়।২.আজ পর্যন্ত এই কাঁচা রাস্তাটি উন্নয়নের ছোঁয়া লাগেনি।৩.এই রাস্তাটি পাকা হলে এই এলাকার লোকজন সহজে যাতায়াত করতে পারবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ ‘বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’

নরসিংদী-২ (পলাশ) আসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম

চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে বন্যাকবলিত, নদীভাঙন কৃত