কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা অফিসার সাধন বল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস ও
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক বক্তব্য রাখেন।
​সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো স্থানে নারী বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
সভায় সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি এবং সামাজিক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাগেরহাটে শিক্ষানবিশ আইনজীবীর সংবাদ সম্মেলন- দুষ্কৃতকারীদের বিচার ও জানমালের নিরাপত্তা দাবী

​গোয়েন্দা (ডিবি) পুলিশের দুর্নীতিগ্রস্ত সদস্য ও একদল দুষ্কৃতকারী চক্রের যোগসাজশে