শাপলা মহিলা সংস্থার উদ্যোগে গোয়ালন্দে প্রকল্প উদ্ভোদনী সভা অনুষ্ঠিত

আজ ২১ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার সকাল ০৯.৩০ মিনিটের সময় শাপলা মহিলা সংস্থার উদ্যোগে Ensuring Safety and Wellbeing for Brothel Based Sex Worker’s Children and Mothers in Bangladesh (Projonmo Sopan) প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থার উপ নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী। তিনি বলেন, দৌলতদিয়া পূর্ব পাড়ার  যৌনপল্লীর শিশু ও নারীদের সুরক্ষা, স্বাস্থ্য ও আইনী সহায়তা, মর্যাদাপূর্ন জীবিকা,  শিক্ষা ও শিশু বিকাশ, সামাজিক অন্তভূক্তি,  মর্যাদা ও অধিকারের স্বীকৃতি, পাচার হওয়া  অপ্রাপ্ত বয়স্ক কন্যাশিশুদের উদ্ধার ও উদ্ধারকৃত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনঃবাসন করা হবে এই প্রকল্পের মুল কাজ। তাছারা শাপলা মহিলা সংস্থার নিজস্ব সেফ হোম আছে যেখানে একশত জন শিশু রাখার ক্যাপাসিটি আছে। এই প্রকল্পটি এক বছরের জন্য পাইলটিং প্রোগ্রাম হিসাবে গোয়ালন্দের দৌলতদিয়ায় কাজ করবে। এই কাজকে সহজিকরণের জন্য সকল সরকারী বেসরকারী সংস্থা, রাজনৈতিক ব্যক্তিত্ব স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাথী দাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা,  তিনি বলেন, শাপলা মহিলা সংস্থা অনেক দিন যাবৎ যৌনপল্লীর নারী ও তাদের শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে অনেক কাজ, আমি আশাকরি আপনারা ভালো কাজ করবেন এবং এই পিছিয়ে পরা জনগোষ্ঠীকে আলোর পথ দেখাবেন। বিশেষ করে তাদের পুন:বাসনের বিষয়ে কাজ করবেন। উপজেলা প্রশাসন এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে।
মোঃ খোরশেদ আলম, প্রোগ্রাম ইমপ্লেমেন্টিং অফিসারের সঞ্চালনায় এবং শাপলা মহিলা সংস্থার উপ নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথী দাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা।  সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন,  গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা,  সালমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ নাসির উদ্দিন, প্রতিনিধি,  গোয়ালন্দ ঘাট থানা প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি