কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্য স্থানে গাঁজা সেবন করার অপরাধে নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে নগদ ২০০টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
​আজ মঙ্গলবার বিকেলে (১৪ জুলাই) উপজেলার বহড়াবাড়ী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত নাজমুল হাসান উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহড়াবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
​ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহড়াবাড়ী গ্রামে  এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ দল। অভিযানকালে নাজমুল হাসানকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরে আটককৃত যুবকের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০টাকা জরিমানা করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি