গলাচিপায় দীপ্তেন্দু সাহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনে পরিবারে আনন্দ বিরাজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দীপ্তেন্দু সাহা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী,দীপ্তেন্দু সাহার (রোল নং: ৫০২৬০৫২) গলাচিপা উপজেলার গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
 দীপ্তেন্দু সাহা গলাচিপা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড রতনপুর এলাকার দিপংকর সাহা ও দেবশ্রী দত্ত দম্পতির প্রথম পুত্র সন্তান। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা দীপ্তেন্দু ছোটবেলা থেকেই মেধা,অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
দীপ্তেন্দুর বাবা-মা সন্তানের এই সাফল্যে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তারা বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তারা দীপ্তেন্দু সাহার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
দীপ্তেন্দু সাহার এই গৌরবময় সাফল্যে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু অলক কুমার চক্রবর্তীকে পুষ্প সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঐতিহ্য বাহি স্কুল দেবগ্রাম সরকরি পাইলট মডেল

‎পটুয়াখালীতে চাঞ্চল্যকর বৃদ্ধ মজিবর হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার: র‍্যাব-৮

পটুয়াখালীর মহিপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধ হারিচ আহম্মদ ওরফে মজিবুর