মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জ সদরে সড়কে মিলল অজ্ঞাত নারীর লাশ

​গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে আনুমানিক মধ্যবয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১টায় গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ।
​ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুকুনুজ্জামান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
​তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৩

জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সর্বাত্মক অংশগ্রহণ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিতের নির্দেশনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য