গোয়ালন্দে ফুলজানের পাশে ইউএনও, নগদ অর্থ ও শুকনা খাবার প্রদান এবং ঘর নির্মাণের আশ্বাস

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিনপাড়া গ্রামের জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা ৮৫ বছর বয়সী বৃদ্ধা ফুলজান বিবির পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিনপাড়া গ্রামে ফুলজান বিবির বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ ১০ হাজার টাকা ও দুই প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়। পাশাপাশি বসবাসের জন্য একটি ঘর নির্মাণ এবং উন্নতমানের টয়লেটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন ইউএনও সাথী দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ইউপি সদস্য ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস সময়ের কাগজ কে বলেন, আমি  সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে এসে তার খোঁজখবর নিয়েছি এবং  তাকে নগদ ১০ হাজার টাকা ও দুই প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা