কুমিল্লার চান্দিনার ঐতিহ্যবাহী দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল নোমান-কে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এই নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল নোমান।
শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন পায়। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।অনুমোদিত কমিটির সদস্যবৃন্দরা হলেন আব্দুল্লাহ আল নোমান (বোর্ড কর্তৃক মনোনীত) সভাপতি, প্রধান শিক্ষক (পদাধিকার বলে) সদস্য সচিব, (শিক্ষক প্রতিনিধি) আরজিনা বেগম (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) সদস্য, (অভিভাবক প্রতিনিধি) মো: মাহবুবুল আলম মজুমদার (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল নোমান তাঁর প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের গৌরবময় অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। এই কাজে তিনি তার প্রাণপ্রিয় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যে, নতুন সভাপতির দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে।
খুব দ্রুতই এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।




