চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদর সার্কেল পুলিশ (অতিরিক্ত ) সুপারকে বিদায়ী সংবর্ধনা

 চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদর সার্কেলের বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
 অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা, কর্মনিষ্ঠা এবং মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে  তিনি বলেন, দায়িত্ব পালনে মোঃ মোস্তাফিজুর রহমান নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। জানা যায়, মোঃ মোস্তাফিজুর রহমান ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়।
 সম্প্রতি তিনি জেলা পুলিশ, নড়াইলে বদলিজনিত আদেশপ্রাপ্ত হয়েছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে তিনি সকলের প্রতি শুভকামনা জানান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা