তারাকান্দায় ২৬ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার, ২৬ জুলাই, বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের মতো শুধু জেলা পর্যায়ে নয়, এবার কর্মসূচি উপজেলা পর্যায়েও সম্প্রসারিত করা হয়েছে। এর অংশ হিসেবে তারাকান্দা উপজেলায় জুলাই পদযাত্রাকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এনসিপির ঘোষিত লাইনআপ অনুযায়ী, উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন নাহিদ এমপি, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটোয়ারী। দলীয় পর্যবেক্ষকদের মতে, সারজিস আলম সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। একইভাবে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশব্যাপী ধারাবাহিক জনসংযোগের মাধ্যমে নাসীরুদ্দীন পাটোয়ারীও দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন হাসনাত আবদুল্লাহ এমপি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্র জানায়, সংসদে হাসনাত আবদুল্লাহর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া গত বছর দায়িত্বগত কারণে কর্মসূচিতে অংশ নিতে না পারলেও এবার শুরু থেকেই পদযাত্রার অগ্রভাগে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু এই কয়েকজন নয়—এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের জুলাই পদযাত্রায় অংশ নেবেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন।
তারাকান্দা উপজেলা পর্যায়ের সংগঠক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন, “জুলাই পদযাত্রা সফল করতে যা যা প্রয়োজন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে তা বাস্তবায়ন করব। উপজেলা পর্যায়ে এ কর্মসূচি সফল করতে আমাদের সকল প্রস্তুতি অব্যাহত রয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ে এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি