তারাকান্দার বহেরাকান্দি–চরাকান্দা সড়ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ যুবসমাজ

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বহেরাকান্দি–চরাকান্দা সড়ক (Road ID: 361184042)-এর অবশিষ্ট প্রায় ৩ কিলোমিটার অংশ পাকা নির্মাণের দাবিতে এলাকাবাসীর গণআবেদন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই সড়ক সমস্যার স্থায়ী সমাধান হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিশু ও প্রবীণদের ভোগান্তি সবচেয়ে বেশি।
এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংসদ সদস্য, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সড়কটি পাকা নির্মাণের জন্য গণআবেদন করা হয়েছে।
এই দাবিকে ঘিরে তারাকান্দার বিভিন্ন গ্রামের যুবসমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে। তাদের বক্তব্য, একটি এলাকার উন্নয়নের অন্যতম শর্ত হলো ভালো যোগাযোগ ব্যবস্থা। তারা চান, অবহেলিত গ্রামীণ সড়কগুলো দ্রুত সংস্কার ও নির্মাণের মাধ্যমে তারাকান্দাকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নেওয়া হোক।
স্থানীয় একাধিক যুবক বলেন, “আমরা চাই আমাদের এলাকা সুন্দর হোক, মানুষের জীবনযাত্রার মান উন্নত হোক। একটি ভালো রাস্তা শুধু চলাচলের পথ নয়, এটি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।”
এলাকাবাসীর আশা, জনস্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি