দারুল ইসলাহ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দারুল ইসলাহ একাডেমীতে সোমবার (২৯ জুন) জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১২টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতীকীভাবে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি