মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)

 নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে ডাকাতরা দুটি মোটরসাইকেলের ছয় আরোহীকে জিম্মি করে। পরে হাসুয়া ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।

পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের