মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়া প্রজন্ম দলের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

 যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়া প্রজন্ম দল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে।
শনিবার প্রহরে ১২.১ মিনিটে নওগাঁ জেলা শহীদ মিনারে দলটির নেতাকর্মীরা সমবেত হন। এসময় তারা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা নতুন প্রজন্মকে ভাষা শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়বাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নেতৃবৃন্দ জানান, ভাষা শহীদদের স্মরণে ভবিষ্যতেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।#

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের