নাটোরের সিংড়ায় তোপের মুখে পল্লী বিদ্যুৎ এর রিডিং ম্যান

নাটোরের সিংড়ায় রিডিং বেশি লেখায় বিদ্যুৎ বিল বেশি আসায় ভুক্তভুগীদের তোপের মুখে পড়েন পল্লী বিদ্যুৎ এর রিডিং ম্যান। এ এলাকায় কিছুদিন পরপরই আলাদা আলাদা রিডিং ম্যানকে দেখা গেলেও বেশ কয়েকমাস ধরে রিডিং কাউন্ট করেন তিনি এবং বেশিরভাগ গ্রাহক সম্পর্কে অবাগত তিনি। কোন গ্রাহকের কেমন  মাসিক বিদ্যুৎ বিল আসে তিনি অনেকটাই জানেন অর্থাৎ রিডিং ম্যানের ধারনা আছে। একাধিক ভুক্তভোগী তাদের বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসেন রিডিং ম্যানকে আটক করে এবং বিদ্যুৎ বিলের ইউনিট বেশি কেন জানতে চান। উনার কাছ থেকে আশানুরূপ উত্তর না পাওয়ায় সাধারণ গ্রাহক ক্ষেপে যান। পরিস্থিতি খারাপ হলে একসময় চামারী ইউনিয়নের স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম সরদার এবং কিছু ব্যবসায়ীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পল্লী বিদ্যুৎ সিংড়ার ডিজিএম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তা ব্যার্থ হয়। এদিকে জুন ফাইনাল এর হিসাব অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ এবং বকেয়া বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। বেশ কিছু বিদ্যুৎ বিল পেপারে দেখা যায় বর্তমান যে ইউনিট বসানো হয়েছে তা এখনও মিটারে আসে নি কিংবা ব্যবহার হয়নি। এদিকে নাটোর পল্লী বিদ্যুৎ অফিস থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে যে সব বিলের কাগজে বেশি ইউনিট বসানো হয়েছে আদায়কারী এবং রিডিং  ম্যান তা কলম দিয়ে কেটে বিদ্যুৎ বিলের সঠিক ইউনিট বসিয়ে টাকা নিয়ে চলে যান। কিন্তু যারা বিদ্যুৎ বিল ব্যাংকে কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেছেন তাদের অনেকেরও এ সমস্যা থাকতে পারে বলে দাবি সাধারণ গ্রাহকদের। এদিকে ক্রমবর্ধমান বিদ্যুতবিল এবং আজগুবে ইউনিটের কারনে অতিষ্ঠ সিংড়ার মানুষ। শুধু তাই নয় নাটোরের সিংড়ায় ২৪ ঘন্টায় ৪ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। এ নিয়ে ক্ষিপ্ত ব্যবসিক মহল। রাতে ১ ঘন্টাও বিদ্যুৎ থাকে না এ এলাকায় ছোট বাচ্চা এবং বৃদ্ধদের জন্য এটি এক ধরনের বড় বিপর্যয়। বিদ্যুৎ সরবরাহ না থাকার কারনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। সাধারণ জনগনের দাবি হয় সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করুক পল্লী বিদ্যুৎ অথবা বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ করে দিক আর সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়ে দিক। মূলত বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ করা কিংবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা সঠিক সিদ্ধান্ত না।

জনগনের এখন একটাই দাবি সিংড়ার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে যেন হয় এবং সঠিক বিদ্যুৎ বিল যেন লেখা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি