নিউইয়র্কে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সাথে বিএনপি নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত বিএনপি এবং বরিশাল অঞ্চলের প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মেদ সোহেল মনজুর সুমন। তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান, ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের আস্থাভাজন নেতা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা।
​সভায় নিউইয়র্ক মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগ থেকে নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
​মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং নিজ নিজ এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন