বগুড়া কাচ্চি ডাইনের ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

আজ রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২ টা থেকে বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য এবং খাদ্য তৈরীর উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখতে দেখা যায়। কাঁচা মাছ মাংসের সাথে টক দই ও মসলা জাতীয় খাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে দেখা যায়। এছাড়াও নষ্ট ও ফাংগাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি তৈরি করতে দেখা যায়। কিচেনে ও স্টোর রুমে ইদুর ও চিকা বিচরণ করতে দেখা যায় এবং এদের মলমূত্রাদি বিভিন্ন খাদ্য সরবরাহের সরঞ্জামাদীতে দেখা যায়।এই সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে কাচ্চি ডাইন বগুড়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া।অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন RAB-12 এবং জেলা পুলিশের চৌকস টীম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাতক্ষীরায় দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ২ চিকিৎসকসহ বহিষ্কার ৩

সাতক্ষীরার প্রান্তিক ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে

স্কুল শিক্ষার্থীর শিমুর ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবকের বিচারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্কুল শিক্ষার্থী

গাসিকের ২,৬২১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ গড়ার অঙ্গীকা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২