স্কুল শিক্ষার্থীর শিমুর ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবকের বিচারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্কুল শিক্ষার্থী বৈশাখী আক্তার শিমু নামের তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. তারেক হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ধর্ষকের বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালে করার দাবীতে চরপোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও আস সালাম মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় এলাকাবাসী| এসময় বক্তব্য রাখেন স্কুলের সহপাঠি সুজন, সোহাগ ও বাজারের সাধরণ সম্পাদক দিদার ভান্ডারী এবং ব্যবসায়ী আকবর হোসেন|
এরআগে ভুক্তভোগীর বাবা আব্দুল বাছেক রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন| এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়| একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়|
ভুক্তভোগীর বাবা আব্দুল বাছেক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন|
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিঠন দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে| পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা