মোছাঃ আকলিমা বিবি, পিতা লুৎফর রহমান গ্রাম বেলভূজা ডাকঘর-বুড়িগঞ্জ থানার-শিবগঞ্জ-বগুড়া। মোছাঃ আকলিমা বিবি আজ বুধবার (৮ জুলাই) প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যে, পুলিশ সদস্য রুহুল আমিন গং দের বিরুদ্ধে মামলা করায় বাড়িছাড়া প্রাননাশের হুমকি পুলিশ সদস্য রুহুল আমিন বিপি নম্বর ৮৬০৫৯৯৮৫৭৯ ও সহকারী শিক্ষক রুনা খাতুন, কারারক্ষী ওমর ফারুক, নজরুল ইসলাম, লিলি বেগম, এর বিরুদ্ধে ১৩৭/সি ২০২৬ মামলা করার পর থেকে আমার পরিবারের সবাই নিরাপত্তা হীনতায় আছি। উক্ত আসামি বিরুদ্ধে গত ২০/০৫/২০২৬ ইং তারিখে ১৮৩৭ নম্বর জিডি করি বগুড়া সদর থানায় বর্তমানে মামলা তুলে নিতে মৃত্যুর হুমকি প্রদর্শন করেই চলছে। আর গত কাল আমার বাড়িতে ঢুকে টেবিলের উপর থেকে ব্যাংকের চেক নিয়া গিয়াছে সহকারী শিক্ষক রুনা খাতুন কারারক্ষী ওমর ফারুক, হুকুমদাতা, রুহুল আমিন, ইতিমধ্যে এই চক্রান্তকারীগণ বিভিন্ন ভাবে মন্ত্রীর গ্যানম্যান সেজে টেলিফোনে হুমকি প্রদর্শন করেই চলছে। আসামি রুহুল আমিন বলে যে, আমার রিরুদ্ধে মামলা করে কোন লাভ হবে না, আমি টাকা দিয়েই সবকিছু করবো। যেমন ঢাকা যাত্রাবাড়ি থানায় দু’টি মামলায় আসামি করে
ঢুকিয়ে দিয়েছি। জমি নেওয়ার সাধ মিটিয়েছি। রাজধানী ঢাকা যাত্রাবাড়ীথানার মামলা নম্বর ৩৪ তারিখ, ০৯/০৩/২০২৫ ইং বাদী, আব্দুর রহিম মিথ্যা ভাবে, মামলা দায়ের করিয়াছে
পরবর্তীতে আবারও ঢাকা যাত্রাবাড়ী থানার হত্যা মামলা নং২৫, তারিখ ০৬/০৭/২০২৫ইং,
বাদী আলাউদ্দিন কি দিয়ে, মিথ্যা ভাবে, মামলা দায়ের করানো হয়েছে
প্রতারক চক্রের সদস্য আওয়ামীলীগের দোষর, ফ্যাসিস্ট সকারের পুলিশ সদস্য রুহুল আমিন,
বিপি নম্বর ৮৬০৫৯৯৮৫৭৯, প্রতিহিংসায় পরায়ব হয়ে, জমি সংক্রান্ত প্রতিপক্ষদেরকে ফাঁসাতে এই দুই মামলা করিয়েছে, যাহা সরেজমিনে অনুসন্ধান তদন্তে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সে তার আপন ফুফাতো ভাইকে দু’টি মিথ্যা হ*ত্যা মামলায় ফাঁসাইয়া দিয়েছে আমাকে ফাঁসাতে তার কোন ব্যাপারই না আমাকে যেকোনো সময় যেকোনো চেকের মামলা বা হত্যা মামলা ফাঁসানোর চেষ্টা করিতেছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি এবং মানবিকতার সাহায্যের প্রাথনা। রুহুলের গংদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।




