দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে আজ বিকেল ৩টা থেকে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের ব্যাটবল চত্বর থেকে বন্যার্তদের সহায়তায় ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই মানবিক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে আগ্রহী, তারা বিকেল ৩টায় নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারবেন অথবা ইনবক্সে যোগাযোগ করে যুক্ত হতে পারবেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও আশ্রয় সংকটে দিন কাটাচ্ছে। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে রক্তদান, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, পরিবেশ সচেতনতা, দুর্যোগে ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০২৪ সালেও সংগঠনটি বিভিন্ন দুর্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মানুষের প্রশংসা অর্জন করেছিল। এবারও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিক ধারাবাহিকতা বজায় রাখছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে— আসুন, মানবতার এই কঠিন সময়ে আমরা সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
“মানুষ মানুষের জন্য”— এই বিশ্বাসকে ধারণ করে সবাইকে এই মহতী উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ।




