“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন করেনপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য বিভিন্ন নার্সারির স্টল রয়েছে।
প্রধান অতিথি বলেন , গাছ লাগানো ও গাছের পরিচর্যার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বো করেন জেলা প্রশাসক গোলাম মোঃবাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের ডিএফও মো শাহিন কবির, পুলিশ সুপারের নাম জানি পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায় এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আরম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসাঃ আসিয়া কাতুন।
মেলায় ১৫টি নার্সারী বিভিন্ন দেশী-বিদেশী প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এই বৃক্ষ মেলা আগামীঅ ৭ দিন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভন্নি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




