“মানসম্মত শিক্ষা, আলোকিত ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবল বেসরকারি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হবে।
এসোসিয়েশন সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার উপজেলার ২টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বাহুবল বেসরকারি স্কুল এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার সকল বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “মেধা বিকাশের সুযোগ নাও, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ো” – এই লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং তারা সফলতার পথে এগিয়ে যাবে।
এই আশা তাদের




