কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ (দ্বি-বার্ষিক) মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। গতকাল ১১ জুলাই, ২০২৬খ্রি. রোজ শনিবার কিশোরগঞ্জের সতালস্থ করিমগঞ্জ রোডের চেম্বার ভবনে এক জাঁকজমকপূর্ণ সভার মাধ্যমে নবনির্বাচিত এই পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান আকর্ষণ ছিল নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন নির্বাচন বোর্ডের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন।
সভায় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। ঘোষিত তালিকায় নতুন মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব লায়ন আবু বক্কর সিদ্দিক। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে জনাব মোঃ দেলোয়ার হোসেন দিলু(সাধারণ সম্পাদক, বড় বাজার ব্যবসায়ী সমিতি) এবং সহ-সভাপতি হিসেবে জনাব মোঃ এহতেশামুল হুদা মুনাব্বী নির্বাচিত হয়েছেন।
কমিটির নবনির্বাচিত পরিচালকেরা হলেন—
১. মোঃ খসরুজ্জামান জি.এস শরীফ
২. এ.কে.এম মিজানুর রহমান
৩. এ.কে.এম মাহফুজুর রহমান বাপ্পী
৪. এ,এফ,এফ ইমদাদ উল্লাহ
৫. মোঃ আবদুল্লাহ আল মোহাইমিন (লাকমিয়া)
৬. মোঃ আক্তারুজ্জামান রুবেল
৭. মোঃ খাইরুল বাশার মামুন
৮. এ,এইচ,এম জুনায়েদ পিন্টু
৯. এ.কে.এম ছালেক ভূঞা
১০. মোঃ মতিউর রহমান
১১. রিজওয়ানুল আলম জোসেফ
১২. সওকত হাসান বাবু
১৩. কাজী সানাউল করীম রাসেল।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে চেম্বারের বর্তমান সভাপতি জনাব এ.কে.এম মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ-সভাপতি জনাব ইকবাল আহমেদ চৌধুরী অপু এবং সহ-সভাপতি জনাব মোঃ শামছুল ইসলাম শামীমসহ বিদায়ী কমিটির সকল পরিচালক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন আপিল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, আপিল বোর্ডের সদস্য জনাব আবদুল আহাদ মানিক এবং সদস্য সেলিনা ইয়াসমিন কাকলী।
ঘোষণা শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে লাল গোলাপ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। নবগঠিত এই কমিটি কিশোরগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।




