সারাদেশে বইছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের হাওয়া। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা তাদের সম্ভাব্য নির্বাচনী প্রার্থীতা জানান দিচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাঁর দূরদর্শী নির্বাচনী ভাবনা প্রকাশ করেছেন। ”জনগণের সেবা আমার ব্রত” এই মহান নীতিকে সামনে রেখে মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার দুলালপুর ইউনিয়নবাসীর ঘরে ঘরে ন্যায়, ইনসাফ, উন্নয়ন ও সমৃদ্ধি পৌঁছে দিতে চান। সম্প্রতি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন ”একটি আধুনিক মডেল দুলালপুর ইউনিয়ন গড়ে তোলা, একটি দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ এবং এলাকায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল স্বপ্ন, আমার অঙ্গীকার এবং আমার শপথ ইনশাআল্লাহ্। আমি দুলালপুর ইউনিয়নবাসীকে সবসময় পাশে চাই এবং আপনাদের সবার দোয়া ও সমর্থন কামনা করছি। মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার তাঁর নির্বাচনী ইশতেহারে দুলালপুর ইউনিয়নের সার্বিক চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা- সমাজ থেকে সব ধরণের বৈষম্য ও অবিচার দূর করে একটি শান্তিময় পরিবেশ তৈরি করা। দারিদ্র্য বিমোচন- কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আধুনিকায়ন- ডিজিটাল সেবা ও যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন ঘটানো। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এগিয়ে যাবো বহুদূর ইনশাআল্লাহ্। জনসাধারণের অকুণ্ঠ সমর্থন ইতিমধ্যেই মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার এর সততা, ভদ্রতা ও জনকল্যাণমুখী ভাবমূর্তির কারণে দুলালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জেগেছে। স্থানীয় সাধারণ মানুষের মতে, দুলালপুরকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে দেখতে চাইলে তাঁর মতো একজন যোগ্য, সৎ এবং ইনসাফপরায়ণ চেয়ারম্যানের বিকল্প নেই। এলাকার উন্নয়ন, শান্তি এবং শোষনহীন সমাজ গঠনে আগামী নির্বাচনে মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার এর পক্ষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন বলে জানা গেছে।




