নাসির উদ্দিন,কোটালীপাড়া গোপালগঞ্জ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতিকান্ত জয়ধর(৫০)নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন এই যুবক।
এই ঘটনায় কোটালীপাড়া উপজেলার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসে।নিহত রতিকান্ত সাদুল্লাপুর ইউনিয়নের পোলোটানা গ্রামের দেবেন জয়ধর এর জ্যেষ্ঠ পুত্র রতি জয়ধর।
স্থানীয় সূত্রে জানা গেছে,জীবনের শেষ সম্বল নিজের বসতভিটা বিক্রি করে তিনি ভারতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন,উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের কলহল অবসান ঘটিয়ে ফিরে যাবে ভারতে থাকা স্ত্রী সন্তানের কাছে,ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে থাকা স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছানো স্বপ্নই থেকে গেল নতুন করে সংসার করা আর হলোনা, গুলিবিদ্ধ রতি জয়ধর কে মহেশপুর সীমান্ত রক্ষী বিজিবি ইছামতি নদীতে ভাসমান অবস্থায় পেয়ে মহেশপুর থানায় সোপর্দ করেন।



