মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতির বীর শহীদদের স্মরণ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চ সকালে ময়মনসিংহ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা রক্ষা ও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক শহীদুল আমিন খসরু।
আরও উপস্থিত ছিলেন কোতুয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ ও সদস্য সচিব আতাহরুল ইসলাম বুলবুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল কবির মামুন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল হক খান সোহেল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন জনি, জেলা যুগ্ম আহ্বায়ক নাফিজ ইমতিয়াজ রুমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতা, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি জাজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে সকল নেতাকর্মী শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করেন।




