মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

রেলি, আলোচনা সভা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ব্যানার প্রদর্শনীর মধ্যে দিয়ে পটুয়াখালী জেলাধীন ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূর অংশ হিসেবে পালিত হলো ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি।

পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সারাদেশে বাস্তবায়িত হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় ২৯ জুন ২০২৬ তারিখে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‘একজন শিক্ষার্থী, একটি গাছ’—এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি