মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ টিম।

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে  শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বুধবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন:
১. খোকন বেপারি (লামিয়ার শ্বশুর)
২. রিংকি (লামিয়ার ননদ)
৩. লিমা (লামিয়ার ননদ)

লামিয়া হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ব্রাহ্মণপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে জনদূর্ভোগ লাঘব করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ

​লামায় পৈত্রিক সম্পত্তি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী নারী

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী মৌজায় পৈত্রিক ও নিজস্ব খরিদা সম্পত্তি