মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠামইন বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা : ভাড়া করা ৩ খুনি গ্রেফতার

কিশোরগঞ্জ জেলার  মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম   জাহাঙ্গীরকে কুপিয়ে  হত্যা করেছে ভাড়াটিয়া দুর্বৃত্তরা  ।  ঘটনার সাথে জড়িত  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশের দাবি, তারা  ভাড়া করে আনা পেশাদার অপরাধী।

গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের  বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহিদুল আলম  জাহাঙ্গীর ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে  শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম মারা যান । আহত হাদিস হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হেলাল পিতা: মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, উপজেলা: বামনা, জেলা: বরগুনা, মহিউদ্দিন এবং জাকির। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যার নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদেরকেও  ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের