মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে দেয়াল ধসে একজন নিহত, আহত অন্তত ৭

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম জানা যায়নি। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্পের নির্মাণ রাস্তা