মোংলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, শিশুর মৃত্যুর পর নতুন ভর্তি ৪ জন

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর পর নতুন করে আরও চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিকে শিশুর মৃত্যু, অন্যদিকে প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় এলাকায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে।
রবিবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইফা আক্তার নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়। ইফা আক্তার মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়।
এদিকে মোংলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। শিশুটির মৃত্যুর পর রবিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আরও চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান, প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাচোলে প্রধান শিক্ষক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কসবা উজিরপুর দরগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

দিল্লিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ; বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনা নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২০ জুলাই ২০২৬: ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি