রাজবাড়ী জেলায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মনোরমা সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১হাজার ৫০ পুরিয়া হেরোইন সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব১০।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম(২৮),উত্তর-দৌলতদিয়া রবি শেখের স্ত্রী পিংকি আক্তার(৩০)।
শনিবার ৪ জুলাই বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব১০।
র্যাব ১০ সূত্রে জানা গেছে,, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সকাল ০৮.৪৫ মিনিটের সময় দৌলতদিয়া মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১হাজার৫০ পুরিয়া হেরোইনসহ বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেফতার করেছে র্যাব১০।তাদের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা।তারা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।




