রূপগঞ্জে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৯জুন সোমবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বাঘবের আইডিয়াল হাইস্কুল মাঠে  ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ  কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নিজামউদ্দিন, আবু কাউছার মিঠু, এনবি আকাশ, সোহেল কবির, এসএম রনি ও  রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।
পরে বৃক্ষরোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালকদের  মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এমপি হান্নান এর আন্তরিক প্রচেষ্ঠায় নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে দুই বিষয়ে পাঠদানের অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ইংরেজি এবং